আঙিনা

লৌকিক বাংলার লুপ্ত প্রবাদ –

 

 

মারিচের দশা

সীতা হরিণ কালে লঙ্কেশ্বর রাবণ মায়ামৃগের রূপে মারীচকে রামের সামনে যেতে অনুরোধ করে।মারীচ তাতে অস্বীকৃত হলে রাবণ ক্ষুদ্ধ হয়। মারীচ দেখল যদি সে মৃগ রূপে রামের সম্মুখে যায় রামের হাতে তাকে মরতে হবে,না গেলে ক্রুদ্ধ রাবণ তাকে বিনাশ করবে। তার দুদিকেই মৃত্যু। একদিকে গেলে অনিষ্ট অন্যদিকে গেলেও সমান অনিষ্ট |

রঘু চৈতা বলা
তিন কলির চেলা

একশ্রেণীর লোক বলেন রঘুনন্দন ভট্টাচার্য চৈতন্যদেব এবং বলরাম ভজা এই তিনজন কলির চেলা। অর্থাৎ শিষ্য।রঘুনন্দন স্মৃতি শাস্ত্রের সংগ্রহ করতে অনেক নতুন মতে স্থাপন করে দেশের সর্বনাশ করেছেন। চৈতন্যদেব বৈষ্ণব ধর্মের প্রচার এবং বলরাম ভজা এক ন্যাড়া নারী সম্প্রদায়ের প্রবর্তন করে দেশে বিপ্লবের সৃষ্টি করেছেন। কেউকেউ ‘বলা’ মানে বল্লাল সেনকে অভিহিত করেন। তাদের মতে বল্লাল সেনকৌলিন্য প্রথা প্রতিষ্ঠিত করে দেশের অনিষ্ট করে গেছেন |