আঙিনা

লৌকিক বাংলার লুপ্ত প্রবাদ –

মাকড় মারলে ধোকড় হয় –

জনৈক তাঁতী এক ভট্টচার্যের কাছে এসে বললে, সে একটা মাকড়সা মেরে ফেলেছে। ভট্টাচার্য বিধান দিলেন, তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। তাঁতী তাই করল। তারপর একদিন ওই ভট্টাচার্যের পুত্র তাঁতীর সামনে একটা মাকড়সা মেরে ফেলল। তাঁতী তাড়াতাড়ি এসে ভট্টাচার্যকে তা জানাল। ভট্টাচার্য হাসতে হাসতে বললেন,” তাতে আর কি হয়েছে! মাকড় মারলে ধোকড় হয় অর্থাৎ কাপড়-চোপড় লাভ হয়।

 

সিংহের মামা ভোম্বল দাস
বাঘ খেয়েছি গন্ডা দশ

একটা বিরাট আকারের ছাগল বোনের এক জায়গায় চড়ে বেড়াচ্ছিল। হঠাৎ তার সামনে এক বাঘ এসে উপস্থিত। বাঘ এই দীর্ঘ দাড়ি ও শৃঙ্গযুক্ত পশুকে দেখে তখনই আক্রমণ করতে সাহস পেল না। জানতে চাইল – ‘তুমি কে হে?’ ছাগল সাহসে ভর করে গম্ভীর স্বরে বলল, ‘ আমি সিংহের মামা। আমার নাম ভোম্বল দাস। আমি গণ্ডাদশেক বাঘ খেয়েছি। আরও বাঘ খাবার ইচ্ছায় এখানে ঘুরছি।’ বোকা বাঘ একথা শুনে তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে গেল।