১) একতাই উত্থান
বিভেদে পতন
(সংঘবদ্ধতার শক্তি অসীম)
২) অলস ভেড়া তার পশমকে
ভারী মনে করে
(অলস লোকেরা সব থেকে সহজ কাজকেও
ভারী মনে করে )
৩) একটি স্ফুলিঙ্গ থেকে
দাবানল সৃষ্টি হতে পারে
(কোন ঘটনাই উপেক্ষা করা উচিত নয় )
৪) বিড়ালকে কুরবানী দিলে
ইঁদুর হাসে
(নিরাপত্তা না থাকলে দুর্বৃত্তরা সাহস পায় )
৫) অন্ধকে দর্পন দেখানো
(নির্বোধকে জ্ঞান দান)
৬) সোনার আংটি বাঁকা আর
(গুণীর বিচার গুণে হয় না, রূপে হয় )
৭) এক ফুলে মালা হয় না
(বিরাট কাজে যৌথ উদ্যোগ চাই )
৮) এক মন হলে, সমুদ্র শুকায়
(সবাই একসাথে কাজ করলে
অসাধ্য সাধন করা যায় )
৯) ঘন দুধের ফোঁটা
বড় মাছের কাঁটা
(উৎকৃষ্ট বস্তুর অল্পও প্রার্থনীয় )
১০) সৌরভে ভ্রমর মজে
(পদ্মের সুবাসে মুগধ হয়ে ভ্রমর তাতে বসে, পরে রাত্রিকালে পদ্ম মুদ্রিত হলে ভ্রমর আবদ্ধ হয়ে পড়ে ।
সুখের সাধ মেটাতে গিয়ে লোকে বিপন্ন হয় ।)
১১) একুশ কড়া গুণে খান
ফুলের ভয়ে মূর্ছা যান
(অতি সুখী বা অভিমানী মন ।
গল্পে আছে এক রাজকন্যা উপপতি সব অত্যাচার সহ্য করতো কিন্তু
ফুলের ঘায়ে মূর্ছা যেত )

গৃহবধূ। কৃষিভিত্তিক জীবনে লেখালেখি তাঁর দিনযাপনের অবিচ্ছেদ্য সঙ্গী।
গ্রামবাংলার হারিয়ে যেতে বসা সহস্রাধিক প্রবাদের সযতন সংগ্রাহক।

